ব্যবহারের শর্তাবলি
শেষ হালনাগাদ: ২০২৬-১০-২৯
১. সেবার গ্রহণযোগ্য ব্যবহার ও কপিরাইট
ফয়জার এআই কম্পোজ (Fayzar AI Compose) কেবল বৈধ নথি কম্পোজ ও ফন্ট রূপান্তরের জন্য। কোনো অবৈধ কাজ বা অন্যের কপিরাইটযুক্ত নথি অনুমতি ছাড়া রূপান্তরের জন্য এই সেবা ব্যবহার করা যাবে না।
আপলোড করা ছবি, PDF বা লেখার আইনগত বৈধতার সম্পূর্ণ দায় ব্যবহারকারীর নিজের।
২. আউটপুট যাচাইয়ের দায়ভার
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও OCR প্রযুক্তিতে মাঝে মাঝে বানান, যুক্তাক্ষর, সংখ্যা, সমীকরণ বা লেআউটে ভুল হতে পারে।
তাই রূপান্তরিত Word ফাইল চূড়ান্ত মুদ্রণ বা দাপ্তরিক কাজে ব্যবহারের আগে ভালোভাবে মিলিয়ে ও যাচাই করে নেওয়ার দায়িত্ব সম্পূর্ণ ব্যবহারকারীর।
৩. ক্রেডিট প্যাকেজ, মেয়াদ ও নিয়ম
আমাদের নির্ধারিত প্যাকেজ ও ক্রেডিট নিয়ম নিচে দেওয়া হলো:
| প্যাকেজ | দাম | ক্রেডিট | মেয়াদ |
|---|---|---|---|
| শুরু | ১০০৳ | ৬০ | ১৫ দিন |
| বেসিক | ২০০৳ | ১২৫ | ৩০ দিন |
| প্রো | ৫০০৳ | ৩৩০ | ৩০ দিন |
| দোকান | ১০০০৳ | ৭০০ | ৩০ দিন |
- ফ্রি সুবিধা: লগইন ছাড়া ডিভাইসে মোট ৩টি (একবারই); প্রথম লগইনে এককালীন +১৫ বোনাস; লগইন করা নিয়মিত ব্যবহারকারীর জন্য দিনে ২টি ফ্রি ক্রেডিট (ফ্রিতে প্রতি ফাইলে সর্বোচ্চ ২ পাতা)।
- ক্রেডিট খরচ: প্রতিদিনের ফ্রি ২টি আগে কাটে, তারপর কেনা ক্রেডিট (দৈনিক সর্বোচ্চ ৫০০ কেনা ক্রেডিট)। পাতার টোকেন অনুযায়ী সাধারণ পাতা ১, ঘন/টেবিল ১.৫ এবং খুব বড় পাতা ২ ক্রেডিট। শুরুর আগে আনুমানিক হিসাব দেখায় এবং তার বেশি কাটা হয় না।
- নবায়নে ৫০% যোগ: মেয়াদ শেষের ৭ দিনের মধ্যে নতুন প্যাকেজ নিলে অব্যবহৃত ক্রেডিটের ৫০% নতুন প্যাকেজে যোগ হয় এবং বাকি অংশ বাতিল হয়।
- ব্যর্থ কাজ: কোনো কাজ ব্যর্থ হলে ক্রেডিট কাটা হয় না।
৪. অপব্যবহার ও অ্যাকাউন্ট বন্ধের নিয়ম
ভুয়া পেমেন্ট বা ভুল TrxID দিয়ে প্রতারণার চেষ্টা, বট বা স্ক্রিপ্ট দিয়ে অতিরিক্ত অনুরোধ পাঠানো, ফ্রি সীমার অপব্যবহার অথবা সিস্টেমের নিরাপত্তা বিঘ্নিত করলে কর্তৃপক্ষ যেকোনো সময় সংশ্লিষ্ট অ্যাকাউন্ট বন্ধ করার অধিকার রাখে।
শর্তাবলি বিষয়ে যোগাযোগের ঠিকানা: ফয়জার কম্পিউটার এন্ড ফটোস্ট্যাট, ফুলবাড়ী, দিনাজপুর · ০১৭১৭-১০১৯১৯
1. Acceptable use of the service and copyright
Fayzar AI Compose is only for composing lawful documents and converting fonts. This service must not be used for any unlawful activity or for converting someone else's copyrighted documents without permission.
The user bears full responsibility for the legal validity of uploaded images, PDFs or text.
2. Responsibility for checking the output
Artificial intelligence (AI) and OCR technology can sometimes make mistakes in spelling, conjunct letters, numbers, equations or layout.
Therefore, it is entirely the user's responsibility to compare and check the converted Word file carefully before using it for final printing or official work.
3. Credit packages, validity and rules
Our fixed packages and credit rules are given below:
| Package | Price | Credits | Validity |
|---|---|---|---|
| Start | 100 Tk | 60 | 15 days |
| Basic | 200 Tk | 125 | 30 days |
| Pro | 500 Tk | 330 | 30 days |
| Shop | 1000 Tk | 700 | 30 days |
- Free allowance: 3 in total per device without login (one time only); a one-time +15 bonus on first login; 2 free credits per day for regular logged-in users (on free credits, at most 2 pages per file).
- Credit use: the 2 daily free credits are used first, then purchased credits (at most 500 purchased credits per day). Based on page tokens, a normal page costs 1 credit, a dense/table page 1.5 and a very large page 2 credits. An estimate is shown before starting, and no more than that is deducted.
- 50% added on renewal: if you buy a new package within 7 days of expiry, 50% of the unused credits are added to the new package and the rest is cancelled.
- Failed jobs: no credits are deducted if a job fails.
4. Misuse and account closure
If anyone attempts fraud with fake payments or a wrong TrxID, sends excessive requests with bots or scripts, misuses the free limit or compromises the security of the system, the authority reserves the right to close the account concerned at any time.
Contact address regarding these terms: Fayzar Computer & Photostat, Fulbari, Dinajpur · 01717-101919